প্রকাশিত: ২৮/০৯/২০১৯ ১১:৩৫ পিএম

আবদুল্লাহ আল আজিজ, উখিয়া নিউজ ডটকম :

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল যৌথ চেকপোষ্টে নিয়মিত তল্লাশীকালে টেকনাফ হতে কক্সবাজারগামী সিএনজি থেকে ইয়াবাসহ এক নারী পাচারকারীকে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।

আটককৃত আসামি টেকনাফ পল্লান পাড়া এলাকার মোঃ নাজির হোসেনের স্ত্রী আরেফা বেগম (৩৭)।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় ইয়াবাসহ পাচারকারীকে আটক করে। এ সময় মহিলার চুলের খোপার ভিতরে অতিকৌশলে লুকায়িত অবস্থায় ১লাখ ১৮ হাজার ৫০০টাকা মূল্যের ৩৯৫ পিস ইয়াবা, ১ হাজার টাকা মূল্যের ১ টি মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার টাকাসহ আটক করা হয়। আটককৃত মালামালের সর্বমোট মূল্য-১লাখ ২৩ হাজার ৫০০টাকা।

আটককৃত মালামালসহ ধৃত আসামীকে রামু থানায় সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে বাস-ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ, মারা গেল বাবা-মেয়ে

সাতকানিয়ায় মিনি বাসের সাথে সিএনজিচালিত ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে বাবা–মেয়ে নিহত ও ৪ জন আহত হয়েছে। ...

উখিয়ায় অচেনা মরদেহ কার?

কক্সবাজারের উখিয়ায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর। শুক্রবার ...

চট্টগ্রাম থেকে লুট হওয়া সাড়ে ৭ টন চিনি মিললো কক্সবাজার ছাত্রদল নেতার দোকানে

বিডি২৪লাইভ চট্টগ্রামের পটিয়া থেকে ৩০০ বস্তা চিনি নিয়ে একটি কাভার্ডভ্যান গায়েব হওয়ার ঘটনায় নতুন তথ্য ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন গুরুতর ...

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি চলছে। বৃহস্পতিবার (২২ ...