প্রকাশিত: ২৮/০৯/২০১৯ ৯:০২ পিএম

আবদুল্লাহ আল আজিজ, উখিয়া নিউজ ডটকম :

উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালীর গোনারপাড়া এলাকায় অভিযান চালিয়ে থেকে ৬০০ পিস ইয়াবাসহ ৪ ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

শুক্রবার (২৭সেপ্টেম্বর) রাত ১১টার দিকে পালংখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গোনারপাড়া এলাকার মৃত জালাল আহমদের পুত্র সৈয়দ আলমের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ইয়াবাসহ আটককৃতরা হলেন, গোনারপাড়া এলাকার ইউছুপের ছেলে আবু তাহের (৩৯), মৃত জালাল আহমদের পুত্র সৈয়দ আলম (৩২) ও বালুখালী ২নং ক্যাম্প ঈ-১১ এর আওতাধীন ব্লক-৪ এর লোকমান হাকিমের পুত্র নুর হাসিম (৪৫) ও একই ক্যাম্পের জি ৩ এর ব্লক সি-১১ এর মৃত আবু সুফিয়ানের ছেলে আবদুল্লাহ (৩৫)।

র‌্যাব-১৫ টেকনাফ ক্যাম্প ইনর্চাজ লে. মোহাম্মদ মির্জা শাহেদ মাহতাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রয়ের জন্য মাদক ব্যবসায়ীরা পালংখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গোনারপাড়া এলাকার মৃত জালাল আহমদের পুত্র সৈয়দ আলমের বাড়িতে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে র‍্যাবের চৌকস অভিযানিক দল অভিযান পরিচালনা করলে এসময় বিক্রির জন্য মজুদ ৬০০ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়।

ইয়াবাসহ আটকদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান টেকনাফ ক্যাম্প ইনর্চাজ লে.মোহাম্মদ মির্জা শাহেদ মাহতাব।

পাঠকের মতামত

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে বাস-ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ, মারা গেল বাবা-মেয়ে

সাতকানিয়ায় মিনি বাসের সাথে সিএনজিচালিত ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে বাবা–মেয়ে নিহত ও ৪ জন আহত হয়েছে। ...

উখিয়ায় অচেনা মরদেহ কার?

কক্সবাজারের উখিয়ায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর। শুক্রবার ...

চট্টগ্রাম থেকে লুট হওয়া সাড়ে ৭ টন চিনি মিললো কক্সবাজার ছাত্রদল নেতার দোকানে

বিডি২৪লাইভ চট্টগ্রামের পটিয়া থেকে ৩০০ বস্তা চিনি নিয়ে একটি কাভার্ডভ্যান গায়েব হওয়ার ঘটনায় নতুন তথ্য ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন গুরুতর ...

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি চলছে। বৃহস্পতিবার (২২ ...