প্রকাশিত: ১২/০৯/২০১৯ ৬:৩৩ পিএম

নুর মোহাম্মদ, সেন্টমার্টিন থেকে::
কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন গামী যাত্রীবাহী একটি ট্রলারকে মিয়ানমার সীমান্তে দূর্ঘটনার কবল থেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে বৈরী আবহাওয়ায় ট্রলারটি মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া সীমান্তে বিকল হয়ে উত্তাল সাগরে ভাসছিল। ট্রলারটিতে সেন্ট মার্টিন্স গামী ২৫ জন যাত্রী ছিল। এদের বেশির ভাগই দ্বীপের বাসিন্দা এবং সবাই অক্ষত রয়েছে বলে জানা যায়।

জানা যায়, বৃহস্পতিবার সকালে টেকনাফ থেকে ২৫ জন যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী ট্রলার সেন্ট মার্টিন্সের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রলারটি বঙ্গোপসাগরের মোহনায় পৌঁছলে ইঞ্জিন বিকল হয়ে যায়। উত্তাল সাগরের ঢেউয়ে দীর্ঘক্ষণ ভেসে ট্রলারটি মিয়ানমারের সীমান্তের দিকে যাচ্ছিল। এসময় সেন্ট মার্টিন্স কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. জোসেল রানার নেতৃতে কোস্টগার্ড উদ্ধারকারী টীম একাধিক বড় ট্রলার নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বিকল হয়ে যাওয়া ট্রলারটি দূর্ঘটনার কবল থেকে উদ্ধার করেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...