প্রকাশিত: ০৭/০৯/২০১৯ ৭:২৭ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি
কক্সবাজারের উখিয়ার উপকূলীয় এলাকা ইনানী থেকে পতিতা ও সাবেক মেম্বারসহ ৬জনকে আটক করেছে ইনানী পুলিশ। শুক্রবার রাতে ইনানীর একটি কটেজে এই অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন, উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের পাইন্যাশিয়া গ্রামের মকবুল হোসনের ছেলে সাবেক ইউপি সদস্য মানব পাচারকারীদের অন্যতম গডফাদার বেলাল মেম্বার (৪০), উখিয়ার মালভিটা পাড়া গ্রামের শহর আলীর ছেলে মঞ্জুর আলম (২০), ফলিয়া পাড়া গ্রামের ছৈয়দ হোসনের ছেলে ইব্রাহিম (১৯), জালিয়াপালং জুম্মাপাড়া গ্রামের ছালামত উল্লার ছেলে আয়াছ উদ্দিন (২৩), টেকনাফ উপজেলার হ্নীলা রঙ্গিখালী গ্রামের মৃত শাহ আলমের ছেলে রাবিয়া আক্তার (১৯) ও একই গ্রামের আলী হোসনের কন্যা ছেনুয়ারা বেগম (২০) বলে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন বলেন, দীর্ঘ দিন ধরে বেলাল মেম্বার খদ্দরের মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে পতিতা সংগ্রহ করে তার বিএম কটেজে পতিতাবৃত্তি চালানোর পাশাপাশি এলাকার পরিবেশ বিনষ্ট করে আসছিল।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল মনসুর ঘটনার সত্যতা স্বীকার করেন।সুত্র, কক্সবাজার জার্নাল

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...