প্রকাশিত: ০৭/০৮/২০১৯ ৮:০২ এএম

নওগাঁর মান্দায় ইয়াবাসহ রুস্তম আলী (৪২) নামে একজন কলেজ অধ্যক্ষকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে তাকে উপজেলার গোসাইপুর মোড় থেকে আটক করা হয়। আটক রুস্তম নওগাঁ সদর উপজেলার পাহাড়পুর গ্রামের রহিম উদ্দিনের ছেলে। তিনি মান্দা এস সি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, পুলিশের কাছে আগে থেকেই তথ্য ছিল রুস্তম আলী মাদক সেবন করতেন। এমন সংবাদের ভিত্তিতে বিকেলে কলেজ থেকে বাসায় ফেরার সময় উপজেলার গোসাইপুর মোড় থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পাঁচ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...