প্রকাশিত: ২৮/০৭/২০১৯ ৮:১৪ পিএম

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, মধ্যপ্রাচ্যে বিদেশি সেনা উপস্থিতি এখানকার নিরাপত্তায় কোন কাজেতো আসছেই না বরং তা উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি রবিবার ইরান সফররত ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ বিন আলাভির সঙ্গে বৈঠকে এ কথা বলেন।

রুহানি বলেন, হরমুজ প্রণালী এলাকার নিরাপত্তা রক্ষার দায়িত্ব মূলত ইরান ও ওমানের। ইরান সব সময় ওমান সাগর, পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীকে জাহাজ চলাচলের জন্য নিরাপদ রাখার চেষ্টা করছে।

রুহানি বলেন, আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে সিরিয়াকে পুনর্গঠন, শরণার্থীদের স্বদেশ প্রত্যাবর্তন, ইয়েমেনে নিরপরাধ মানুষ হত্যা বন্ধের মতো বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরাইলি আগ্রাসন প্রসঙ্গে তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত আগ্রাসন, ফিলিস্তিনিদেরকে হত্যা এবং ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস এবং ডিল অব দ্যা সেঞ্চুরির আওতায় ভয়াবহ পরিকল্পনা সত্যিই সবার জন্য উদ্বেগজনক।

জিব্রাল্টার প্রণালীতে ইরানের তেল ট্যাংকার আটকের ব্রিটিশ পদক্ষেপের নিন্দা জানিয়ে তিনি বলেন, তারা অন্যায় ও বেআইনি পদক্ষেপ নিয়েছে, ইরান জাহাজ চলাচলের আইন অমান্য করাকে মেনে নেবে না।

এসময় ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ বিন আলাভি বলেন, ইরানের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। তিনি বলেন, এ অঞ্চলে বর্তমানে কৃত্রিম কিছু সংকট তৈরি করে রাখা হয়েছে। ইরানকে বাদ দিয়ে এ অঞ্চলে স্থায়ী ও প্রকৃত নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব নয় বলে তিনি জানান।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer