প্রকাশিত: ১৪/০৭/২০১৯ ৯:৩৯ এএম

রাষ্ট্রীয় অতিথি হিসেবে বিশ্বের ৭২ দেশের ১৩ হাজার বিশিষ্ট ব্যক্তিকে হজের আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ খাদেমুল হারামাইন ওয়াশ শারিফাইন সালমান বিন আব্দুল আজিজ। ১৪৪০ হিজরির হজ পালনে বিশেষ ব্যক্তিদের হজের আমন্ত্রণ জানানো হয়েছে।

বাদশাহ সালমানের বিশেষ আমন্ত্রণে সৌদি আরবের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ৭২টি দেশের ১৩ হাজার বিশিষ্ট ব্যক্তিরা এবারের হজ পালনের সৌভাগ্য অর্জন করবেন। সৌদি আরব সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে এ ব্যবস্থাপনা আঞ্জামের দায়িত্ব দিয়েছেন বাদশাহ সালমান।

দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রী শেখ ড. আব্দুল লতিফ বিন আব্দুল আজিজের বরাত দিয়ে সৌদি আরবরে সরকারি সংবাদ সংস্থা এসপিএ জানায়, পুরো মুসলিম বিশ্বের কল্যাণের জন্য কাজ করছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। এরই অংশ হিসেবে বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিদের প্রতি বছর হজ করানো হয়।

উল্লেখ্য যে, ১৪১৭ হিজরি থেকে সৌদি বাদশাহর আমন্ত্রণে দেশটির সরকার রাষ্ট্রীয় অতিথি হিসেবে বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিকে হজ করাচ্ছেন। এ বিশেষ আমন্ত্রণে এখন পর্যন্ত ৫২ হাজার ৭৪৭ বিশিষ্ট ব্যক্তি হজ পালনের সৌভাগ্য অর্জন করেছেন বলেও উল্লেখ করেন ড. আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ।

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...