প্রকাশিত: ২৩/০৫/২০১৯ ৯:৪০ এএম

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন শপিংমল ও দোকানগুলো সেজেছে ঈদের আমাজে। নিত্যনতুন বাহারি সব পোশাক থরে থেরে সাজানো রয়েছে দোকানগুলোতে।

|
প্রতিবছর ঈদ এলেই বিভিন্ন শপিংমল ও দোকানগুলোতে দেখা যায় মাস্তানি, দিলওয়ালে, কিরণমালা, অপরাধী, মাসাককালি, সাতভাই চম্পা, পাখিসহ বিভিন্ন নামে নানান রকম বাহারি পোশাক।

এ নিয়ে নানা মাধ্যমে সমালোচনাও হয়েছে বিস্তর। তবে এ সকল পোশাক নিয়ে আলোচনা-সমালোচনা থাকলেও সবকিছু ছাপিয়ে এবার বাজারে এসেছে ‘পরকীয়া’ নামে পোশাক। নামের পাশাপাশি দামের দিক থেকেও বেশ আলোচনায় পোশাকটি। পরকীয়া ড্রেসের দাম রাখা হয়েছে ১৪ হাজার ৭০০ টাকা।

মেয়েদের জন্য আসা এই পোশাকটি নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনা শুরু করেছেন অনেকেই। সমালোচনাকারীরা বলছেন, বর্তমান সমাজ বাস্তবতায় পোশাকের এমন নামকরণ বেহায়াপনার সুড়সুড়ি।

রাজধানীর বিভিন্ন শপিংমল ও দোকানে বার্বি ডলের গায়ে সাঁটিয়ে রাখা হয়েছে এ পোশাকটি।

পাঠকের মতামত

কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা

পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়াতে কক্সবাজার সমুদ্রসৈকতে ফ্রেশ ওয়াটার শাওয়ার, চেঞ্জিং রুম, লকার, ক্যাফে, পর্যটক ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

শৈবাল-গ্রিন মাসেল চাষে সম্ভাবনা, বাজার সংকটে থমকে যাচ্ছে উদ্যোক্তারা

এন.এ সাগর কক্সবাজার শহরের কোলাহল পেছনে ফেলে মাত্র চার কিলোমিটার এগোলেই খুরুশকুল-মহেশখালী চ্যানেলের উপকূল। চোখের ...