প্রকাশিত: ১৮/০৫/২০১৯ ৯:১০ পিএম

আরটিভি::
মালয়েশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী, বর্তমান সংসদ সদস্য ক্ষমতাসীন দলের সভাপতি ও জোট পাকাতান হারাপান-এর সভাপতি আনোয়ার ইব্রাহিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়া সফররত বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ এমপি।
গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহ. শহীদুল ইসলাম, কাউন্সিলর (শ্রম) মো. জহিরুল ইসলাম, প্রথম সচিব মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল (শ্রম) প্রমুখ।
বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে।

এ সময় আনোয়ার ইব্রাহিম প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমদকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ অনেক পরিশ্রমী। এমন কর্মঠ বাংলাদেশি কর্মীদের বেতনভাতা, আবাসন এবং কল্যাণের বিষয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানান আনোয়ার ইব্রাহিম। এছাড়া বিদেশি কর্মীদের সুষ্ঠু ও একক ব্যবস্থাপনা বিষয়ে সরকার কাজ করছে।
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমদ বাংলাদেশী কর্মীদের কল্যাণে মালয়েশিয়া সরকারের আন্তরিকতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং এ বিষয়ে তার সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আহ্বান জানান।
উল্লেখ্য, তিনি বুধবার সাবা সারাওয়ার প্রদেশ ভিজিট করেন এবং সেখানকার গভর্নরের সাথে বৈঠকে মিলিত হন।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer