প্রকাশিত: ১৭/০৫/২০১৯ ৯:৫২ এএম

দুবাইয়ে একটি বিমান বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন ব্রিটিশ নাগরিক। আর অন্যজন দক্ষিণ আফ্রিকার নাগরিক। খবর বিবিসির।

জানা গেছে, বৃহস্পতিবার যুক্তরাজ্যের নিবন্ধিত ডায়মন্ড এয়ারক্রাফটের একটি ছোট বিমান দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি আন্তর্জাতিক হাব থেকে পাঁচ কিলোমিটার দক্ষিণে বিধ্বস্ত হয়েছে।

এমিরেটস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি মিশনে অংশ নেয়া চার সিটের বিমানটির সব আরোহী নিহত হয়েছে।

পাঠকের মতামত

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer