প্রকাশিত: ২৯/০৪/২০১৯ ১:১৮ পিএম

ডেস্ক রিপোর্ট::
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকার জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযানে অন্তত দুজন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এরা নিঃসন্দেহে জঙ্গি ছিল। তাদের সঙ্গে লড়তে অন্তত দেড়শ রাউন্ড গুলি চালাতে হয়েছে। তিনটি বিচ্ছিন্ন পা পাওয়া গেছে।
সোমবার প্রায় পাঁচ ঘণ্টার অভিযান শেষে সাংবাদিকেদের এসব কথা জানান র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। এ সময় তিনি বলেন, আমাদের অভিযান এখনো চলমান রয়েছে, অভিযান শেষ হয়নি।

তিনি বলেন, অভিযানের পর বোম ডিসপোজাল ইউনিট ভেতরে ঢুকে ছিন্নভিন্ন দেহ দেখতে পায়। অন্তত তিনটি পা দেখা যাওয়ায় ধারণা করা হচ্ছে ওই বিষ্ফোরণে অন্তত দুজনের মৃত্যু হয়েছে।

এ সময় র‌্যাব মহাপরিচালক আরো বলেন, এখন বাড়িটি ক্লিন করা হয়নি। এটি ক্লিন করতে সময় লাগবে। এরপর বুঝা যাবে কয়জন মারা গেছেন।

তিনি বলেন, বাংলাদেশ থেকে জঙ্গিরা নির্মূল না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে আমাদের রুটিন কাজ চলমান থাকবে। আমরা এই কথাটি বলতে চাই, বাংলাদেশে যারা জঙ্গিবাদে দীক্ষিত হচ্ছেন, তারা যেন ফিরে আসে। কারণ এসব কাজ ইসলাম-মুসলমানদের বিপক্ষে যাচ্ছে। এসব কারণে মুসলমানদের বিষয়ে ভিন্ন ধারণা সৃষ্টি হচ্ছে। আমাদের ধর্ম এগুলো সমর্থন করে না।

কিভাবে বিস্ফোরক নিয়ে জঙ্গিরা আসলো- এমন প্রশ্নের জবাবে র‌্যাব মহাপরিচালক বলেন, এগুলো যদি ধরতে পারতাম, তাহলে তারা এখানে আসতে পারতো না। তবে তারা বড় কিছু ঘটানোর আগেই আমরা তাদের ধরতে পেরেছি। এদের নাশকতা ঘটানোর পরিকল্পনা হয়তো ছিল। তিনি বলেন, তারা চলতি মাসের ১ তারিখে বাড়িটিতে উঠেছিল।

এর আগে র‌্যাব এর পরিচালক (মিডিয়া) মুফতি মাহমুদ খান সাংবাদিকদের জানান, রোববার রাত তিনটার দিকে গোপন সংবাদে জানা যায়, জেএমবির সক্রিয় একটি গ্রুপ নাশকতার জন্য রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় একটি বাড়িতে অবস্থান করছে, গোলাবারুদও মজুদ আছে। খবর পাওয়ার পরপরই র‌্যাব ঘটনাস্থলে পৌঁছায়।

তিনি আরো বলেন, রাত সাড়ে তিনটার দিকে ভেতর থেকে গুলি চালানো হয়। এরপরই আমরা নিরাপদ স্থানে সরে এসে পাশের ভবনগুলোর লোকজনকে নিরাপদে সরিয়ে আনি। এরপর র‌্যাব সদস্যরা বাইরে থেকে জঙ্গি আস্তানায় গুলি চালায়। পরে ভোর পাঁচটার দিকে বাড়িটির ভেতরে বড় ধরনের একটি বিস্ফোরণ ঘটে।

পরে বিস্ফোরণের পর আর কোনো সাড়া-শব্দ না থাকায় ড্রোন দিয়ে স্ক্যান করে পরিস্থিতি বুঝার চেষ্টা করে র‌্যাব টিম। মুফতি মাহমুদ জানান, বিস্ফোরণের ফলে টিনের চালার কিছু অংশ উড়ে গেছে। পরে র‌্যাবের বোম ডিজপোজাল ইউনিট ভিতরে ঢুকে শরীরের বেশ কিছু ছিন্নভিন্ন অঙ্গ দেখতে পায়। পরে সেখানে সুইপিং অভিযান চালান র‌্যাব’র সদস্যরা।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...