প্রকাশিত: ২৪/০৪/২০১৯ ৭:৩৪ এএম

মিয়ানমারে ভূমিধসে অন্তত ৫০ জন নিহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলের কাচিন প্রদেশে জেড খনিতে এ প্রাণহানির ঘটনা ঘটে।

এ সময় খনিতে ঘুমিয়ে থাকা শ্রমিকরা ভূমিধসে চাপা পড়ে প্রাণ হারায়। দরিদ্র্য কবলিত কাচিন রাজ্যের হপকান্ত এলাকায় দেশটির প্রধান পান্না খনি অবস্থিত।

স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টার দিকে উত্তরাঞ্চলের কাচিনের হপকান্ত শহরের ম উন কালায় গ্রামে জেড খনিতে ভূমিধসের ঘটনা ঘটে বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। পুরনো একটি খনিতে কাদা পানির একটি পুকুরের পাড় ভেঙে পড়লে খনিতে ধস শুরু হয়।

স্থানীয় কর্মকর্তারা জানান, দুটি প্রাইভেট কোম্পানির অন্তত ৫৪ জন কর্মচারী খনির বর্জ্যের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। এতে ৪০টি মেশিন ও অন্যান্য যানবাহনও চাপা পড়েছে।

স্থানীয় প্রশাসন খনি ধসের এলাকায় উদ্ধার অভিযান শুরু করেছে।

দারিদ্র্য কবলিত কাচিন রাজ্যের হপকান্ত এলাকায় দেশটির প্রধান পান্না খনি অবস্থিত। চীন সীমান্ত লাগোয়া কাচিনের এই অঞ্চলটিতে বিশ্বের সর্বোৎকৃষ্ট পান্না পাওয়া যায়।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer