প্রকাশিত: ১৬/০৪/২০১৯ ৯:৪৪ পিএম

ডেস্ক রিপোর্ট::
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ইসলাম ধর্ম পবিত্র ধর্ম, এটা মাথায় রাখতে হবে। ধর্ম নিয়ে কোনো ধরনের ভাগাভাগি চলবে না। মঙ্গলবার পশ্চিমবঙ্গের ইটাহারে নির্বাচনী প্রচারণায় নেমে তিনি একথা বলেন।

এসময় সমর্থকদের উদ্দেশ্যে মমতা বলেন, দেশকে রক্ষা করতে গেলে দিল্লির সরকার বদলে দিন। তৃণমূলকে ভোট দিন। কারণ বিজেপি বলছে, তারা বাংলাতেও নাগরিকত্ব বিল করবে। এটা কী জানেন? ৫ বছরের জন্য আপনাকে বিদেশী করে দেবে। তারপর কী গ্যারান্টি আছে যে আপনি নাগরিকত্ব ফিরে পাবেন। তারা দাবি করছে, এনআরসি করবে। আমি তাদেরকে বলছি আগে এন টা ছুঁয়ে দেখ, তারপর আরসি করবে।

বাংলার ব্যাপারে তিনি বলেন, নিজের জীবন বাজি রাখতে রাজি, কিন্তু ভাগাভাগি চলবে না। কারণ বাংলার সংস্কৃতি এটা নয়। মুসলমানদের ব্যাপারে তিনি স্পষ্টভাষায় বলেন, ইসলাম ধর্ম পবিত্র ধর্ম এটা মাথায় রাখতে হবে। ধর্মের নামে কোনো ভাগাভাগি চলবে না। হিন্দু, ইসলাম, শিখ, বৌদ্ধ, জৈন ধর্ম থাকবে, তবেই তো দেশ।

বিজেপি দলিত, কৃষকসহ সবার ওপর অত্যাচার করছে উল্লেখ করে মমমতা বলেন, এই সরকারের আর প্রয়োজন নেই। ২০১৯ সালেই ফিনিশ হবে বিজেপি ফিনিশ।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer