প্রকাশিত: ১৬/০৪/২০১৯ ৯:১৭ এএম

জাগো নিউজ:
রংপুরের পীরগাছা থেকে ইয়াবাসহ পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) ও তার পাঁচ সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৫ এপ্রিল) রাতে পীরগাছা উপজেলার অন্নদানগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানা পুলিশের ওসি (তদন্ত) আজিমুদ্দিন জানান, ইয়াবার বড় চালান হাতবদল হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অন্নদানগরে অভিযান চালানো হয়। এ সময় কুড়িগ্রাম সদর থানা উপ-পরিদর্শক ইজ্জত আলী ও স্থানীয় পাঁচ যুবককে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। ইজ্জত আলী অন্নদানগর ইউনিয়নের পঞ্চানন গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

গ্রেফতারকৃত অপর পাঁচজন হলেন- জাদু লস্কর এলাকার নুরুল ইসলামে ছেলে মামুন মিয়া, একই গ্রামের আব্দুল আজিজের ছেলে আরিফ হোসেন, সাইফুল ইসলামের ছেলে জিয়াউর রহমান, আকতার ভূঁইয়ার ছেলে পিয়াল ও অন্নদানগরের আফসার ভূঁইয়ার ছেলে পিংকু। তারা সকলেই পীরগাছা উপজেলার বাসিন্দা।

এদিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হলেও ইয়াবার পরিমাণ নিয়ে তথ্য দিতে অপারগতা দেখিয়েছেন থানার ওসি। তবে থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার দেখানো হয়েছে।

এ ব্যাপারে পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

পাঠকের মতামত

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...