প্রকাশিত: ১৫/০৪/২০১৯ ৩:২৩ পিএম

ডেস্ক রিপোর্ট::
প্রথমে মাদরাসা শিক্ষক, পরে ফার্মেসির ব্যবসা, এরপর ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন আমির খসরু (৩৪)। গড়ে তোলেন বড় ধরনের একটি পাচারকারী সিন্ডিকেট। বিজিবির হাতে ইয়াবাসহ আটক হওয়ার পর এমন তথ্য দিয়েছেন সাবেক এ মাদরাসা শিক্ষক।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে এক প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে এ তথ্য জানান কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।

লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, গত ১৪ এপ্রিল রোববার রাতে শহরের বাস-টার্মিনাল এলাকায় সিএনজি অটোরিকশা তল্লাশিকালে তাকে ১১ হাজার ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তিনি দীর্ঘদিন ধরে এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে স্বীকার করেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

আটক আমির খসরু চট্টগ্রামের লোহাগাড়া থানার চুনতি এলাকার রশিদ আহমদের ছেলে। লোহাগাড়া এলাকার দারুল আরকাম একাডেমি নামে একটি দাখিল মাদরাসার শিক্ষক ছিলেন। পরে ইয়াবা ব্যবসায় জড়িয়ে সেখান থেকে বরখাস্ত হন তিনি। এরপর একটি ফার্মেসির আড়ালে ইয়াবা ব্যবসা করেন তিনি।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...