প্রকাশিত: ১২/০৪/২০১৯ ৬:০৭ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার বিমানবন্দরে ১২টি প্যাকেট মোড়ানো ইয়াবা নিয়ে আকাশে উড়াল দিতেন প্লেন যাত্রী আশিকুর রহমান পলিন (২২)। কিন্তু বিমানবন্দর কর্মকর্তাদের দফায় দফায় তল্লাশিকালে থেমে গেল তার যাত্রাপথ। কারণ, তার ব্যাগে বহনকৃত শ্যাম্পুর বোতলের ভেতরে পাওয়া যায় ১ হাজার ৮৫০ পিস ইয়াবা।
কক্সবাজার বিমানবন্দরে ১২টি প্যাকেট মোড়ানো ইয়াবা নিয়ে আকাশে উড়াল দিতেন প্লেন যাত্রী আশিকুর রহমান পলিন (২২)।

শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে কক্সবাজার বিমানবন্দরে তল্লাশি কক্ষ থেকে এসব ইয়াবাসহ তাকে আটক করে র‌্যাব। আটক আশিকুর রহমান পলিন ময়মনসিংহের ইশ্বরদী থানার ধনু বড়বাঘ এলাকার মো. নজরুল ইসলামের ছেলে।
র‌্যাব জানায়, তথ্য অনুযায়ী পলিনকে ১ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি এসব ইয়াবা ঢাকা নিয়ে যাচ্ছিলেন। বিমান বাংলাদেশ এয়ার লাইনসের যাত্রী ছিলেন আটক পলিন।
র‌্যাব-১৫ ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...