প্রকাশিত: ০৭/০৪/২০১৯ ৬:৫৮ পিএম

নিউজ ডেস্ক::
রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হচ্ছে। পরিবেশ, স্থানীয় ও পর্যটন শিল্পের উপর ক্ষতিকর প্রভাব পড়ছে। যা ভবিষ্যতে আরো বাড়বে। এসব কথা বলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

আজ রোববার বিকালে গুলশানে রাজধানীর একটি হোটেলে গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট-দ্য ওয়ে ফরোয়ার্ড ফর বাংলাদেশ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের উপর চাপ জোরদার করতে বৃটিশ সরকারের প্রতি আহ্বান জানান এইচ টি ইমাম।

সেমিনারে যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ এশিয়া প্যাসিফিক অঞ্চল বিষয়ক মন্ত্রী বলেন, বাংলাদেশে গণতন্ত্রের চর্চা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং স্বাধীন গণমাধ্যম দেখতে চায় যুক্তরাজ্য।

এর প্রেক্ষিতে এইচ টি ইমাম বলেন, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন করা কমিশনের জন্য কঠিন হলেও সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সহায়তায় শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।

পাঠকের মতামত

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...
Single Page Footer