প্রকাশিত: ০৫/০৪/২০১৯ ৯:০৭ পিএম
?

আমান উল্লাহ কবির, টেকনাফ :;

?

শিক্ষা ও সংস্কৃতির দিক থেকে পিছিয়ে পড়া টেকনাফের জনগনকে অগ্রসর এবং মাদকের বদনাম মুছিয়ে ফেলতে বস্ত্র, হস্ত্র ও কুঁটির শিল্প মেলার মাধ্যমে সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। গ্রামীন সংস্কৃতির পাশাপাশি টেকনাফের মানুষ বিনোদনের প্রতি আগ্রহী হবে এবং মাদকমুক্ত সমাজ বিনির্মাণে বেশ অবদান রাখবে। এধরনের মেলার আয়োজন এই সময়ের জন্য খুবই যুগপোযোগী। ৫ এপ্রিল শুক্রবার বিকাল ৫ টায় টেকনাফ পৌর বাস টার্মিনাল চত্বরে টেকনাফ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মেলার চেয়ারম্যান মোহাম্মদ আলম বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বস্ত্র, হস্ত্র ও কুঁটির শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে কক্সবাজার পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমান উপরোক্ত কথাগুলো বলেন।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান প্রমুখ। উপস্থিত ছিলেন টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) এবিএমএস দোহা, পৌর কাউন্সিলর আবদুল্লাহ মনির, কাউন্সিলর এহতেশামুল হক বাহাদুর, টেকনাফ পৌর যুবলীগের আহবায়ক তোয়াক্কল হোসেন। সাংবাদিক সংসদ কক্সবাজার এই মেলার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...