প্রকাশিত: ০৪/০৪/২০১৯ ৯:১৩ এএম

নিউজ ডেস্ক::
রোহিঙ্গা প্রত্যাবাসনে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করতে চায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ান।
বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামুদিনাইয়ের সঙ্গে বৈঠকে বসেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, থাইল্যান্ড ও মিয়ানমার উভয়ে আসিয়ানের সদস্য। আসিয়ানের সদস্য হিসেবে রোহিঙ্গাদের ফেরানোর বিষয়ে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। আসিয়ান জোট এ বিষয়ে সহায়তা দেবে। রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিতে সহায়তা দিতে চায় এই জোট।

ড. মোমেন বলেন, থাইল্যান্ডের সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সহায়তা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া তারা পর্যটন শিল্পে সমৃদ্ধ দেশ। তাদের কাছে আমাদের পর্যটন শিল্প বিকাশে সহায়তা চেয়েছি।

মন্ত্রী জানান, বাংলাদেশ আসিয়ানের পর্যবেক্ষক। আমরা আসিয়ানের সদস্য হওয়ার জন্য সহায়তা চেয়েছি।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেনের দেয়া নৈশভোজে অংশ নেন থাই পররাষ্ট্রমন্ত্রী। ড. এ কে আবদুল মোমেনের আমন্ত্রণে বুধবার দুইদিনের ঢাকা সফরে এসেছেন তিনি।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer