প্রকাশিত: ০১/০৪/২০১৯ ৭:১৩ এএম

উখিয়া নিউজ রিপোর্ট ::
কক্সবাজারের উখিয়ায় কালবৈশাখী ঝড়ে রাস্তায় বড় গাছ ভেঙ্গে পড়ে প্রায় ১ ঘন্টা সড়ক যোগাযোগ বন্ধ ছিল। এসময় রাস্তায় আটকা পড়ে শত-শত গাড়ি। দূর্ভোগে পড়ে পথচারী ও যাত্রীরা। তবে এ পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

রবিবার (৩১ মার্চ) রাত ১০ টা ৩৫ মিনিটের দিকে উখিয়ার বটতলী রাস্তার মাথায় এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শাহাজান বলেন, ঝড়ো বাতাশে একটি বড় গাছ রাস্তায় পড়লে যোগাযোগ বন্ধ হয়ে সড়কের দুইদিকে আটকে পড়ে শত-শত গাড়ি। দূর্ভোগে পড়ে পথচারী ও যাত্রীরা।
স্থানীয় যুবকরা নিজ উদ্যোগে দ্রুত উদ্ধার শুরু করে পরবর্তীতে সংবাদকর্মী এম. সালাহ উদ্দিন আকাশের ফোনে স্টেশন অফিসার মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে উদ্ধার কাজে অংশ নেয় উখিয়া ফায়ার সার্ভিসের একটি দল। স্থানীয় ও ফায়ার সার্ভিসের প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় যান চলাচল স্বভাবিক হয়। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

পাঠকের মতামত

৫৮ অনুমোদন, চলছে ২০০+ সিএনজি: ক্যাম্পে সিন্ডিকেটের অভিযোগ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চলাচলের জন্য শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমোদন রয়েছে মাত্র ...

সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়েছে। বৃহস্পতিবার ...

মহেশখালীর এমএলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে জাতীয় গ্রিডে ...

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: উখিয়া ইউএনও

কক্সবাজারের উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ...
Single Page Footer