প্রকাশিত: ০৪/০৩/২০১৯ ৪:৩০ পিএম

অনলাইন ডেস্ক -ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা কমাতে তার ভূমিকার জুড়ি মেলা ভার। তিনিই শান্তির দূত। পাকিস্তানজুড়ে দেশটির প্রধানমন্ত্রীকে নোবেল শান্তি পুরস্কার দেয়ার দাবি উঠেছে বিভিন্ন মহলে। পাকিস্তান সংসদেও উঠেছে সেই প্রস্তাব।

কিন্তু, যাকে নিয়ে এতো আলোচনা সেই ইমরান খানই বলছেন, ‘আমি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য নই। ‘
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, কাশ্মীরের জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে যে ব্যক্তি সীমান্ত বিতর্কের অবসান করতে পারবে এবং উপমহাদেশে শান্তি ও মানব উন্নয়নের পথ প্রশস্ত করবে তাকেই এই পুরস্কার দেওয়া উচিত।

পুলওয়ামা জঙ্গি হামলার পর গত বুধবার ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানকে আটক করে পাকিস্তানী সেনা।

পরে সেই অভিনন্দনকে ছেড়ে দেয়ার ঘোষণা দেন ইমরান খান। এরপরই থেমে যায় ভারত-পাকিস্তান সীমন্তের উত্তেজনা। আর এই অবদানের জন্য পাকিস্তানজুড়ে ইমরান খানকে শন্তিতে নোবেল পুরস্কারের দাবি উঠে বিভিন্ন মহলে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer