প্রকাশিত: ০৩/০৩/২০১৯ ১০:৫৭ পিএম

শফিক আজাদ,উখিয়া::
উখিয়ার উপজেলার পালংখালী ইউনিয়নের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন রোববার সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ টানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে ৩৫১জন ভোটের মধ্যে ৩০১জন অভিভাবক ভোট প্রদান করেছে। ভোটে ১০জন প্রার্থী মধ্যে সরাসরি গোপন ব্যালেটের মাধ্যমে ৪জন সদস্য (পুরুষ) ১জন মহিলা সদস্য নির্বাচিত হন। নির্বাচনে ২২৬ ভোটে পেয়ে ১ নাম্বার সদস্য নির্বাচিত হন বিদ্যালয়ের ৪ বারের নির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্য, বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজ সেবক আকবর আহমদ। এছাড়াও ২২৬ ভোট পেয়ে ২নাম্বার সদস্য নির্বাচিত হন যুবলীগ নেতা আবু তাহের, ৩য় হন আব্দুল মোনাফ এবং ১২৭ ভোট পেয়ে ৪র্থ নাম্বার সদস্য নির্বাচিত হন নুরুল হক। মহিলা মধ্যে ১৯১ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জুহুরা বেগম। বিকেল সাড়ে ৪টায় নির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন উখিয়া সহকারি কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল ইসলাম মিয়া, অফিসার ইনচার্জ (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ সেন,উখিয়া প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীন, আওয়ামীলীগ নেতা ফজল কাদের ভুট্টো, পালংখালী প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য নুরুল আবছার চৌধুরী। ১ নং নির্বাচিত সদস্য আকবর আহমদ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, অভিভাবকেরা ভোটের মাধ্যমে আমাদের উপর যে দায়িত্ব অর্পন করেছে তা পালন সচেষ্ঠ থাকব।

পাঠকের মতামত

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: উখিয়া ইউএনও

কক্সবাজারের উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ...

উখিয়ায় পিতার অবৈধ অস্ত্রের গুলিতে শিশু সন্তান গুলিবিদ্ধ: পিতা আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিজের হাতের অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে এক শিশু সন্তান গুরুতর আহত ...
Single Page Footer