প্রকাশিত: ২৭/০২/২০১৯ ১:১৫ পিএম

ডেস্ক রিপোর্ট – ঢাকার জনাকীর্ণ গুলিস্তান এলাকায় কথিত বন্দুকযুদ্ধে পুলিশের গুলিতে মাদক মামলার এক আসামি নিহত হয়েছেন। তার নাম মো. কামাল। তিনি কুমিল্লার বাসিন্দা। কামালের বিরুদ্ধে রমনা ও পল্টন থানায় মাদক আইনে ১৪টি মামলা রয়েছে। এসব অভিযোগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন বলেও পুলিশের তথ্য।

মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে মহানগর নাট্যমঞ্চের পূর্ব দিকে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে পল্টন থানার ওসি মো. মাহমুদুল হকের ভাষ্য।

ওসি বলেন, গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পূর্ব দিকে ‘মাদক ও অস্ত্র কেনাবেচার’ খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মাদক কারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

‘পুলিশ তখন পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। পরে একজনের গুলিবিদ্ধ লাশ সেখানে পড়ে থাকতে দেখা যায়।’

ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলিসহ একটি পিস্তল এবং মাদক উদ্ধারের কথা বললেও তা কী ধরনের মাদক বা তার পরিমাণ কী- বিস্তারিত কোনো তথ্য দেয়নি পুলিশ।

পাঠকের মতামত

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: উখিয়া ইউএনও

কক্সবাজারের উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ...

উখিয়ায় পিতার অবৈধ অস্ত্রের গুলিতে শিশু সন্তান গুলিবিদ্ধ: পিতা আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিজের হাতের অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে এক শিশু সন্তান গুরুতর আহত ...

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...
Single Page Footer