প্রকাশিত: ২৭/০২/২০১৯ ৮:৩২ এএম

অনলাইন ডেস্ক – দিনাজপুরে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৩ হাজার ৪০০ টাকাসহ জাহাঙ্গীর হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয়।

আটক জাহাঙ্গীর হোসেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার ছোট ডাঙ্গাপাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৩, দিনাজপুর ইউনিটের কোম্পানি অধিনায়ক মেজর সোহেল রানা প্রিন্স জানান, গোপন তথ্য অনুযায়ী জানা যায় কসমেটিকস এর ক্রীমের কৌটার মধ্যে রক্ষিত মাদকের একটি বড় চালান ঢাকায় পাচার করার উদ্দেশ্যে অবস্থান করছিল।

পরে র‌্যাব-১৩, দিনাজপুর এর একটি বিশেষ দল দুপুরে দিনাজপুর শহরের এসএ পরিবহনের সামনে প্রধান সড়কে অভিযান চালায়। অভিযানে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ৩ হাজার ৪০০ টাকাসহ জাহাঙ্গীর হোসেনকে আটক করে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...