প্রকাশিত: ২৬/০২/২০১৯ ১১:৪৫ পিএম

বাংলাভোর ডটকম নামক একটি অনলাইন নিউজ পোর্টাল গত ২২ ফেব্রুয়ারী প্রকাশিত ইনানীর দিদারুল আলমের ইয়াবা আস্তানায় অভিযান চালিয়ে আটক ২ শীর্ষক সংবাদটি আমার দৃষ্টি গোচর হওয়ায় উক্ত সংবাদের জোর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি।
আমাকে (দিদারুল আলম) জড়িয়ে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন। আমি কখনো ইয়াবা ব্যবসার সাথে জড়িত ছিলাম না বর্তমানেও নেই। আমার আস্তানা থেকে ২ জন আটক সংবাদটি হাস্যকর। কারণ এ ধরণের কোন ইয়াবার আস্তানা এলাকায় আছে কিনা আমি জানি না। ইয়াবা ব্যবসায় জড়িত আছি মর্মে অহেতুক মিথ্যা সংবাদ প্রকাশ করা খুবই দুঃখ জনক।
আমি একজন বিদেশ ফেরত প্রবাসী। গ্রামে এসে মৎস্য চাষ করে বৈধ উপায়ে জীবিকা নির্বাহ করে আসছি। চ্যালেঞ্জ দিয়ে বলছি আমি কখনো ইয়াবা ব্যবসায় জড়িত কেউ প্রমান করতে পারবে না। বাস্তব ঘটনা হচ্ছে ইনানী ৫নং ওয়ার্ডের পূর্ব নুরার ডেইল গ্রামের মৃত হাফেজ কবির আহমদ প্রকাশ অন্ধ হাফেজের পুত্র রুহুল আমিন প্রকাশ রুবেইল্লা ডাকাত একজন পেশাদার সন্ত্রাসী। তার বিরুদ্বে থানায় ও আদালতে একাধিক ডাকাতি এবং ইয়াবার মামলা রয়েছে। ইয়াবার চালান পাচারের সময় চট্রগ্রাম নতুন ব্রীজ এলাকায় পুলিশের হাতে ইয়াবা সহ আটক হন তিনি। বেশ কয়েক মাস জেল খেটে জামিনে মুক্তি নিয়ে কারাগার থেকে বের হয়ে রুহুল আমিন প্রকাশ রুবেইল্লা ডাকাত এলাকায় এসে বাহিনী গঠন করে ত্রাসের রাজত্ব চালায়। ইয়াবা ব্যবসা থেকে শুরু করে নানা অপরাধে লিপ্ত হয় তিনি। কেউ প্রতিবাদ করলে প্রাণ নাশের হুমকি দেয়। বলতে গেলে রুবেইল্লা ডাকাতের হাতে গ্রামবাসী জিম্মি। গত কিছুদিন পূর্বে ইয়াবা ব্যবসার প্রতিবাদ করায় চিহিৃত ইয়াবার গ্যাংলিডার রুহুল আমিন প্রকাশ রুবেইল্লা ডাকাতের নেতৃত্বে মৃত মৌলভী ফারুক আহমদের ছেলে শাহজাহানের উপর হামলা সহ প্রাণ নাশের চেষ্টা চালায়। সন্ত্রাসীদের কবল থেকে তাকে রক্ষা করার জন্য এগিয়ে আসলে তারা আমার উপরেও হামলা চালায়। শুধু তাই নয় সন্ত্রাসী চক্রের প্রধান রুহুল আমিন বাদী হয়ে পরিকল্পিত ভাবে ঘটনা সাজিয়ে উল্টো আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করে। পাশা-পাশি এলাকায় আমার ভাবমুর্তি ক্ষুন্ন এবং মানহানি করার জন্য অনলাইন নিউজ পোর্টালে ভুঁয়া সংবাদ ছাপিয়েছে। আমি এহেন মিথ্যা সংবাদের জোরপ্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি এবং উক্ত সংবাদ পড়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট আমার অনুরোধ রহিল।
##
প্রতিবাদকারী-
দিদারুল আলম
পিতা- মোহাম্মদ কাশেম
গ্রাম- চারাবটতলী, ইনানী,
উখিয়া।

পাঠকের মতামত

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: উখিয়া ইউএনও

কক্সবাজারের উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ...

উখিয়ায় পিতার অবৈধ অস্ত্রের গুলিতে শিশু সন্তান গুলিবিদ্ধ: পিতা আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিজের হাতের অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে এক শিশু সন্তান গুরুতর আহত ...

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...
Single Page Footer