প্রকাশিত: ২৫/০২/২০১৯ ১১:৫১ এএম

ডেস্ক রিপোর্ট::
যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন সৌদি আরবের রাজকুমারী রিমা বিনতে বানদার আল সৌদ। এর ফলে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো দূত হিসেবে কোনো নারীর নাম ঘোষণা করলো বাদশা সালমান প্রশাসন।
গতকাল শনিবার প্রিন্সেস রিমাকে গুরুত্বপূর্ণ এ পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে বর্তমানে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত আছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ছোট ভাই প্রিন্স খালিদ বিন সালমান। তাকে এখন সরিয়ে সৌদি আরবের উপ-প্রতিরক্ষামন্ত্রী পদে নিয়োগ দেওয়া হয়েছে। গত ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগি হত্যায় মার্কিন কংগ্রেস যুবরাজ মুহাম্মদের দিকে আঙুল তুললে বেকায়দায় পড়ে যান তার ভাই খালিদ। তাই সেখান থেকে খালিদের আগের পদেই প্রিন্সেস রিমাকে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে ১৯৮৩ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত মার্কিন দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রিন্সেস রিমার বাবা বানদার বিন সুলতান আল সৌদ। বাবার কাজের সূত্রে এই রাজকুমারীর শৈশবের একটা অংশ কেটেছে ওয়াশিংটন ডিসিতে। সেখানে তিনি জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন। পরবর্তীতে ২০০৫ সালে রিয়াদে ফিরে আসেন তিনি।

সরকারি এবং বেসরকারি দুই ক্ষেত্রেই কাজের অভিজ্ঞতা রয়েছে তার। রিয়াদের হার্ভি নিকোলস কোম্পানির প্রধান নির্বাহী ছাড়াও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের বড় পদে দায়িত্ব পালন করেছেন তিনি। সৌদি আরবে নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় তিনি দীর্ঘদিন ধরে লড়াই করে আসছেন।

এর আগে তিনি সৌদি আরবের সাধারণ ক্রীড়া কর্তৃপক্ষের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। খেলাধুলায় নারীর অংশগ্রহণ বাড়ানোর জন্য তার সচেতনতামূলক কার্যক্রমের ফলে সম্প্রতি বেশ কিছু ক্রীড়ানুষ্ঠানে মেয়েদের দেখা গেছে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer