প্রকাশিত: ১৪/০২/২০১৯ ৮:১৫ এএম

উখিয়া নিউজ ডটকম::
গত বুধবার বিকালে কক্সবাজারের উখিয়ায় ডিগ্রি কলেজ এলাকায় স্থাপিত আইওএমের ত্রাণ কেন্দ্রে মোহাম্মদ আনোয়ার (২৮) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। মজুতকৃত মালামাল নিচে চাপা পড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহত আনোয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের লম্বাসিয়া ক্যাম্পের মো. ইউনূছের ছেলে। পুলিশ জানিয়েছে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ত্রাণ কেন্দ্রে মজুতকৃত মালামাল নামানোর সময় হঠাৎ ওপরের অংশ ভেঙে পড়ে। এতে তিন রোহিঙ্গা শ্রমিক চাপা পড়ে।
তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারকে মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ত্রাণ নামানোর সময় এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer