প্রকাশিত: ০৫/০২/২০১৯ ২:১০ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘রোহিঙ্গা সমস্যা দীর্ঘায়িত হলে এ অঞ্চলে অনিশ্চয়তা ও অস্থিতিশীলতা দেখা দিতে পারে। এটি কেবল মিয়ানামার ও বাংলাদেশের নয় বরং এ অঞ্চলের অন্যান্য দেশের জন্যও সমস্যার কারণ হতে পারে। ফলশ্রুতিতে এটি বৈশ্বিক সমস্যা হিসেবে আবির্ভূত হতে পারে।’

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রীর দফতরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মিয়ানমার বিষয়ক বিশেষ দূত বব রে-এর সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘রাখাইনে এখনও অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। যে কারণে এখনও সেখান থেকে বাসিন্দারা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আসছে। তবে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের জন্য যা যা করা দরকার সব আমরা করবো। এই কাজে কানাডা আমাদের সহযোগিতা করছে।’

এসময় কানাডার প্রধানমন্ত্রীর বিশেষ দূত বব রে বলেন, ‘রাজনীতি একটি জটিল বিষয়। এটি একটি চ্যালেঞ্জ। সমস্যার সমাধানে আমাদের অনেক কিছু করতে হবে এবং কার্যকরী পদক্ষেপ নিতে হবে। আমরা বিশ্বাস করি নিরাপত্তা ও রাজনৈতিক অধিকারসহ রোহিঙ্গাদের প্রত্যাবাসন অবশ্যই জরুরি। আমি সম্প্রতি রোহিঙ্গাদের সঙ্গে দেখাও করেছি। আমি জানতে চেয়েছি তারা কী চায়। তারা সবাই বলেছে তারা ফিরতে চায়, তবে অবশ্যই নিরাপত্তা দিতে হবে।’

এসময় ‘পর্দার অন্তরালে সমস্যার সমাধানে আলোচনা চলছে কিনা’ জানতে চাইলে বব রে বলেন, ‘আলোচনা চলমান রয়েছে। তবে সফল হয় কিনা বলতে পারছি না। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য জোর চেষ্টা চলছে।’

রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা চালিয়ে সমাধান বের করার লক্ষ্যে ও সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ে সিরিজ বৈঠক ছাড়াও কক্সবাজারস্থ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে শুক্রবার পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসেন বব রে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...