প্রকাশিত: ০৫/০২/২০১৯ ৭:৪৩ এএম

: কর্ণফুলী থানার কলেজবাজার এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে নিয়ে আসার পথে ৭ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে তাদের গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে জানান কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ।

গ্রেফতার চারজন হলেন- কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকার ছফর মিস্ত্রীর মেয়ে আনার কলি (১৮), কক্সবাজার সদর উপজেলার ইদগাঁও এলাকার আবুল বশরের ছেলে আবুল কালাম (২৭), একই এলাকার মো. ইলিয়াছের ছেলে মো. জুনায়েদ (১৮) ও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ এলাকার মো. আব্দুর রশিদের ছেলে মো. আব্দুল কুদ্দুস (৪৪)।

আনার কলির কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা এবং আবুল কালাম, জুনায়েদ ও আব্দুল কুদ্দুসের কাছ থেকে ৫ হাজার ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি আলমগীর মাহমুদ।

কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘আনার কলি তার ভ্যানিটি ব্যাগে লুকিয়ে ইয়াবা নিয়ে চট্টগ্রাম শহরে যাচ্ছিলেন। কৌশল হিসেবে তার ১ বছর বয়সী বাচ্চাকে সঙ্গে নেন পুলিশের চোখ ফাঁকি দিতে।’

এসআই মনিরুল ইসলাম বলেন, ‘আবুল কালাম, জুনায়েদ ও আব্দুল কুদ্দুস গাড়ি পরিবর্তনের কৌশল অবলম্বন করে ইয়াবা নিয়ে যাচ্ছিলেন। তারা কলেজবাজার এলাকায় গাড়ি থেকে নেমে আরেকটি গাড়িতে করে চট্টগ্রাম শহরে প্রবেশের চেষ্টা করছিলেন।’

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...