প্রকাশিত: ২৯/০১/২০১৯ ৮:৫২ এএম


ডেস্ক রিপোর্ট : আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ট্যাগ অফিসার), কেন্দ্রসচিব এবং পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে ও স্বাক্ষরে নির্ধারিত সেট প্রশ্নপত্রের মোড়ক খুলতে হবে। আর কোন সেট প্রশ্নপত্রে পরীক্ষা হবে, তা জানানো হবে পরীক্ষা শুরুর মাত্র ২৫ মিনিট আগে।

প্রশ্নপত্র ফাঁসরোধে এমন ব্যবস্থা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ ছাড়াও আরও কয়েকটি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এসব বিষয়ে আজ সোমবার পৃথক চারটি পরিপত্র জারি করে বিষয়গুলো নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার পরিপত্র জারি করা হলেও সিদ্ধান্তগুলো আগেই নেওয়া হয়। প্রশ্নপত্র ফাঁসের প্রেক্ষাপটে গত বছরের এইচএসসি পরীক্ষাতেও এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

আগামী ২ ফেব্রুয়ারি শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা।

প্রশ্নপত্র কেন্দ্রে নেওয়া ও মোড়ক খোলার বিষয়ে জারি করা পরিপত্রে বলা হয়, ট্রেজারি বা নিরাপত্তা হেফাজত থেকে এমসিকিউসহ রচনামূলক বা সৃজনশীল বিষয়ের সব সেট প্রশ্নই পরীক্ষার কেন্দ্রে নিতে হবে। আর কোন সেটে (সেটকোড) পরীক্ষা হবে, তা পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হবে। সে অনুযায়ী নির্ধারিত সেটে পরীক্ষা গ্রহণ করতে হবে।

অপর একটি পরিপত্রে বলা হয়, প্রত্যেক কেন্দ্রের জন্য একজন করে ম্যাজিস্ট্রেট বা কর্মকর্তা (ট্যাগ অফিসার) নিয়োগ দিতে হবে। তাঁরা ট্রেজারি বা থানা থেকে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তাঁর মনোনীত উপযুক্ত প্রতিনিধিসহ প্রশ্নপত্র গ্রহণ করে পুলিশ পাহারায় কেন্দ্রে নিয়ে যাবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বা কর্মকর্তার উপস্থিতি ছাড়া প্রশ্ন বের করা বা বহন করা যাবে না।

আরেকটি পরিপত্রে বলা হয়, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই সব পরীক্ষার্থীকে অবশ্যই কেন্দ্রে প্রবেশ করে নিজ আসনে বসতে হবে। তবে অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী এরপর কেন্দ্রে গেলে রেজিস্টারে তাদের নাম, ক্রমিক নম্বর ও দেরি হওয়ার কারণ উল্লেখ করতে হবে। কেন্দ্রসচিব দেরিতে আসা পরীক্ষার্থীদের তালিকা প্রতিদিন সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডকে জানাবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা আরেকটি পরিপত্রে বলা হয়, কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষার কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অননুমোদিত বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করতে পারবেন না। তবে কেন্দ্রসচিব ছবি তোলা যাবে না ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাহীন একটি সাধারণ ফোন ব্যবহার করতে পারবেন। অননুমোদিত ফোন বা বৈদ্যুতিক যন্ত্র ব্যবহারকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

পাঠকের মতামত

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...