প্রকাশিত: ২৭/০১/২০১৯ ৫:৩১ পিএম

এম. সালাহ উদ্দিন আকাশ, উখিয়া নিউজ ডটকম

কক্সবাজারের উখিয়ায় বসতবাড়ির খড়ের গাদায় আগুন লেগে ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার (২৭ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। উপজেলার রাজাপালং ইউনিয়নের জাদিমোড়া গ্রামের বদি আলমের বসতভিটায় খড়ের গাদায় আগুনের ধোঁয়া দেখতে পেয়ে বাচ্চারা চিৎকার করলে বদি আলম দেখতে পান আগুনের শিখা। তিনি পরিবারের সদস্যদের নিয়ে আগুন নিয়ন্ত্রণে নেমে পড়েন এবং ফায়ার সর্ভিসকে খবর দেন। খবর পেয়ে উখিয়া ফায়ার স্টেশন অফিসার জহিরুল ইসলামের নেতৃত্বে একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ফলে বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পেল কয়েকটি পরিবার। প্রত্যক্ষদর্শী ও বদি আলমের পরিবারের সদস্যরা জানান, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে শিশুরা খেলতে গিয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। জহিরুল ইসলাম বলেন, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে এসেছি এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করেছি ফলে বড় ধরনের কোন দূর্ঘটনা ঘটেনি। দ্রুত সময়ে ফাইয়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করায় উপস্থিত সকলে তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...