প্রকাশিত: ২৪/০১/২০১৯ ৮:৩৮ পিএম


ডেস্ক রিপোর্ট – প্রবাসী বাংলাদেশিরা যাতে দেশে ভোটার হিসেবে নথিভুক্ত হতে পারেন সেজন্য অচিরেই একটি পদ্ধতি চালু করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। আজ বৃহস্পতিবার দিল্লিতে একটি সেমিনারে এ কথা জানান তিনি।

ভারতের দিল্লিতে ‘মেকিং আওয়ার ইলেকশনস মোর ইনক্লুসিভ অ্যান্ড অ্যাকসেসিবল’ শীর্ষক এক সেমিনারে যোগ দিতে সিইসি নূরুল হুদা ভারত সফরে গিয়েছেন। দুদিনব্যাপী এই সেমিনারের আয়োজক ভারতীয় জাতীয় নির্বাচন কমিশন।

ওই সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে নূরুল হুদা প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘ভোটার রেজিস্ট্রেশন সিস্টেম’র কথা জানান। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তিনি তুলে ধরেন এই সিস্টেমের নানাদিক। যেসব দেশে প্রবাসী বাংলাদেশির সংখ্যা বেশি, নতুন সিস্টেমের আওতায় সেসব দেশে ‘বাংলাদেশের নির্বাচন বিশেষ কার্যালয়’ চালু করা হবে বলেও তিনি জানান।

এই ভোটার রেজিস্ট্রেশন অফিস চালু করা হবে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া, যুক্তরাজ্য (ব্রিটেন), যুক্তরাষ্ট্র (আমেরিকা), ইতালি, অস্ট্রেলিয়া ও কানাডার মতো দেশে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...