প্রকাশিত: ২২/০১/২০১৯ ১১:২৫ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকা যাওয়ার পথে নগরের রেল স্টেশন এলাকা থেকে সাবেক এক বিমানবালাকে তার প্রেমিকসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তাদের কাছ থেকে মোট ৭ হাজার ৮৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) ভোরে তাদের আটক করা হয় বলে জানান র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান।

আটক দুইজন হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর এলাকার স্মৃতি আক্তার (২৪) ও কক্সবাজার জেলার জোবাইর উদ্দিন (২৮)।

আটকের পর র‌্যাবের কাছে স্মৃতি আক্তার নিজেকে বেসরকারি একটি এয়ারলাইন্সের সাবেক বিমানবালা পরিচয় দেন বলে জানান র‌্যাব কর্মকর্তা মো. মাশকুর রহমান।

তিনি বলেন, ‘সম্ভবত স্মৃতি আক্তার চাকরি হারিয়ে ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েন। প্রেমিক জোবাইর উদ্দিনের সহযোগিতায় ইয়াবা ব্যবসা করে আসছিলেন স্মৃতি আক্তার।’

মো. মাশকুর রহমান বলেন, ‘কক্সবাজার থেকে ইয়াবাগুলো নিয়ে ঢাকায় যাচ্ছিলেন তারা দুইজন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...