প্রকাশিত: ২১/০১/২০১৯ ৩:০৯ পিএম

বার্তা পরিবেশক::

 সীমান্তবিহীন চিকিৎসক দল / মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) বাংলাদেশ সরকারের এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধিত একটি সংস্থা, যা সরকারের সকল আইন ও নীতিমালা মেনে কাজ করে। এমএসএফ ২০০৭ সাল থেকে কক্সবাজার জেলায় কাজ করছে, এবং বাংলাদেশী ও শরণার্থী উভয় জনগোষ্ঠীকে চিকিৎসাসেবা প্রদান করছে। জনগণের স্বাস্থ্যচাহিদা বিবেচনা করে, সরকারের অনুমতিক্রমে আমরা বিভিন্ন প্রকল্প বা কার্যক্রম চালু কিংবা বন্ধ করে থাকি, এবং সেক্ষেত্রে মানব সম্পদ (হিউম্যান রিসোর্স বা এইচ.আর.)-এর আপোষহীন নিয়মাবলী মেনেই সব কাজ করা হয়। এমএসএফ সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের যেমনঃ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং এনজিও বিষয়ক ব্যুরোর কাছে নিয়মিত ভিত্তিতে তার কার্যক্রম ও মানব সম্পদের বিবরণের প্রতিবেদন দাখিল করে। নতুন কোন কার্যক্রম বা প্রকল্প শুরুর সময় আমরা সম্পূর্ণ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া অবলম্বন করি, যেখানে অভিজ্ঞতা, পদবীর মেয়াদ ও ইন্টারভিউয়ের মাধ্যমে নির্ণীত দক্ষতা ও যোগ্যতা বিবেচনা করে নিয়োগ দেয়া হয়। যখন একটি কার্যক্রম শেষ হয় ও প্রকল্পের লক্ষ্য সম্পূর্ণরূপে অর্জিত হয়, তখন আমরা সেটি বন্ধ করে দেই কিংবা সরকারি বা বেসরকারী কোন সংস্থার কাছে তা হস্তান্তর করি।

কক্সবাজারে এমএসএফ-এর ২০০০-এরও বেশী বাংলাদেশী স্টাফ চারটি ক্লিনিক, পাঁচটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও ছয়টি হেলথ পোস্টে ডাক্তার, নার্স, ধাত্রী, এডমিনিস্ট্রেটর ইত্যাদি বিবিধ পদে কর্মরত আছেন। আমাদের রয়েছে স্বল্প ও দীর্ঘমেয়াদী কন্ট্রাক্টে কর্মরত স্টাফ এবং দৈনিক কার্যক্রমের জন্য কিছু স্বেচ্ছাসেবী। স্টাফদের কন্ট্রাক্ট শেষ হয় প্রকল্প বা কার্যক্রমের মেয়াদানুসারে, তাদের জায়গায় রোহিঙ্গাদের চাকুরী দেয়ার জন্য নয়।

বহু বছর ধরেই এমএসএফ উখিয়া ও কক্সবাজারের মানুষদের স্টাফ হিসেবে নিয়োগ দিচ্ছে, তাঁদের অনেকেই এমএসএফ-এর হেড কোয়ার্টার ও প্রজেক্ট অফিসের সাধারণ পদ থেকে শুরু করে উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কাজ করে যাচ্ছেন।

পাঠকের মতামত

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্রাণঘাতী, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে ...

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...
Single Page Footer