প্রকাশিত: ২১/০১/২০১৯ ১২:২২ পিএম


আন্তর্জাতিক ডেস্ক- অনেকেই বাবা-মায়ের অসম্মতির পরও নিজেরাই সিদ্ধান্ত নিয়ে ফেলেন বিয়ে করার জন্য। ঘর পালিয়ে বিয়ে করতে রাজি হয়ে যান দুজনেই। করে ফেলেন পরিবারকে ছেড়ে যাওয়ার দুঃসাহসিক কাজটি। তারপর পরিবার-সমাজ থেকে নানা বাধার সম্মুখীন হতে হয়।

তবে এবার এসব জুটির জন্য সুখবর দিয়েছে ভারতের রাজস্থান সরকারের পুলিশ দফতর। পারিবারিক আপত্তির কারণে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করতে হচ্ছে যেসব জুটিকে, তাদেরকে আশ্রয় দেবে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, রাজস্থান সরকারের পুলিশ সদর দফতর পলাতক দম্পতিদের জন্য ‘শেল্টার হোম’ তৈরির কথা ভাবছে।

রাজস্থান পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল জঙ্গা শ্রীনিবাস রাও জানান, পলাতক দম্পতিদের যাতে কোনো বিপদে পড়তে না হয়, সে কারণেই এই শেল্টার হোমের ভাবনা।

তিনি বলেন, পুলিশের সদর দফতর থেকে রাজ্যের সব জেলার পুলিশকে এমন সমস্যায় পড়া সদ্য বিবাহিতদের সর্বাত্মকভাবে সহযোগিতার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

‘এ ছাড়া পলাতকদের সাহায্যের জন্য সব পুলিশ রেঞ্জ ও জেলা স্তরে সিনিয়র মহিলা পুলিশ অফিসারও মোতায়েন করা হবে, যোগ করেন এই পুলিশ কর্মকর্তা।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer