প্রকাশিত: ২৯/০৭/২০১৬ ৭:৪৮ এএম

az28-640x360এম.এ আজিজ রাসেল::

কক্সবাজারের শহরতলীর লিংকরোডের বনফুলের সামনে থেকে সাড়ে ১২ হাজার জাল টাকাসহ জাল নোট চক্রের ৩ সদস্যকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও ৪টি সিম কার্ড জব্দ করা হয়।

বৃহস্পতিবার বিকাল ৪টায় র‌্যাব-৭ এর এএসপি সৈয়দ মোহসিনুল হকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

র‌্যাব-৭ এর সুত্রে জানা যায়, লিংকরোডে জাল টাকার লেনদের খবর পেয়ে অভিযান চালানো হয়।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় চকরিয়ার খীলছাদক এলাকার আবদুল জলিলের পুত্র মোঃ খালেদ (৩৫), মৃত আবদুল কাদেরের পুত্র মোঃ জসিম উদ্দিন (৪০) ও মৃত মোঃ আকতার আহম্মদের পুত্র সাব্বির আহম্মদ প্রকাশ মোঃ নাছির বাবুর্চি (৫০) আটক করা হয়।

এসময় তাদের দেহ তল্লাশী করে ১২ হাজার ৫শ জাল টাকা পাওয়া যায়। তারা সকলেই জাল টাকা চক্রের সক্রিয় সদস্য। আটকৃতদের সদর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হবে বলে জানা গেছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer