প্রকাশিত: ১৬/০৭/২০১৬ ৮:০৫ এএম

received_10207080195465767সুনন্দন বড়ুয়া, প্যারিস থেকে : ১৪ জুলাই ফ্রান্সে জাতীয় দিবসের সন্ধ্যা আতশবাজি চলাকালিন সময়ে ফ্রান্সের নির্স শহরের মানুষের ভিড় জমায়, তখনই দ্রুতগামী একটি সাদা রঙের লরি মানুষের উপর দিয়ে চালিয়ে নিয়ে যায় এক যুবক। পরিচয়পত্রের সূত্র ধরে ফ্রান্সের মিডিয়া বলছে ৩১ বছর বয়সী ঐ লরি চালকের নাম মোহাম্মদ লাহৌআইজ বৌহলেল তিউনিশিয়ান বংশোদ্ভূত ফরাসী নাগরিক। পরে যুবকটি নিজে নিজে আত্মহত্যা করে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঐ লরির মধ্যে আরো দুজন যুবক গুলি করতে করতে আসতে দেখা যায় তবে তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। সাদা রংঙের লরির চাপে অন্তত ৮৪ জনের প্রান হানি ও ২০ জন গুরুতর অবস্থা এবং শতাধিক আহত হয়েছে পুলিশ নিশ্চিত করেছে। এই ঘটনাকে একটি সন্ত্রাসী হামলা বলে ধারণা করছে ফ্রান্স সরকার। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ বলেছেন ফ্রান্সে সবাই এখন সন্ত্রাসবাদের হুমকিতে রয়েছে। দেশটিতে শুক্রবার জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দেয়া হয়েছে।
ফ্রান্সের দক্ষিণাঞ্চলের নির্স শহর জুড়ে নিরপত্তা জোড়দার করা হয়েছে।
এ ঘটনার পর জরুরী বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। গতবছর প্যারিসে সন্ত্রাসী হামলায় বহু হতাহতের ঘটনার পর থেকেই দেশটিতে জরুরী অবস্থা রয়েছে, তার মধ্যেই এই ঘটনা ঘটলো।
এই ঘটনায় কোন বাংলাদেশীর হতাহতের খবর এখনও র্পযন্ত পাওয়া যায়নি।

পাঠকের মতামত

বিদেশে থাকা নাগরিকেরা ফিরতে চাইলে স্বাগত জানানো হবে: মিয়ানমারের জান্তাপ্রধান

জান্তা শাসনামলে মিয়ানমারের যেসব নাগরিক দেশ ছেড়ে যুক্তরাষ্ট্র বা অন্যত্র চলে গেছেন, তাঁরা চাইলে আবার ...

মিয়ানমারের নাগরিকদের ‘অস্থায়ী অভিবাসন সুবিধা’ বাতিল করছে যুক্তরাষ্ট্র

টেম্পোরারি প্রোটেকটেড স্ট্যাটাস’ (টিপিএস) কর্মসূচির আওতায় মিয়ানমারের নাগরিকদের জন্য চলমান ‘অস্থায়ী অভিবাসন সুবিধা’ (টিপিএস) বাতিলের ...

শান্তি চুক্তিতে রাজি না হলে ইউক্রেনকে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে জানিয়েছে, ওয়াশিংটনের মধ্যস্থতায় প্রস্তাবিত শান্তি চুক্তির কাঠামোতে সম্মত না হলে কিয়েভকে গোয়েন্দা তথ্য ...