ডাক্তার হওয়ার স্বপ্নপূরণ কক্সবাজারের ওয়াসিমা জান্নাতের
মেধা, কঠোর পরিশ্রম, অধ্যবসায় আর মায়ের অদম্য ত্যাগ—সবকিছুকে সঙ্গী করে অবশেষে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ ...
মাহমুদুল হক বাবুল, উখিয়া ::
উখিয়া থানা পুলিশের সাঁড়াশি অভিযানে সাজাপ্রাপ্ত , ওয়ারেন্টভোক্ত ও ইয়াবা পাচারের দায়ে উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ জন আসামীকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। জানা গেছে, থানার ওসি (তদন্ত) কায় কিসলুর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী সহ ১১ জনকে আটক করেছে। আটককৃতদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে ওসি (তদন্ত) কায় কিসলু বলেন, অপরাধীরা যত বড়ই শক্তিশালী হোক না কেন তাদেরকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না।
পাঠকের মতামত