ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/১০/২০২৫ ৬:১৫ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা শিবির ক্যাম্প-১৮ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রবিবার (১২ অক্টোবর) রাত ২টা ৩০ মিনিটের দিকে ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের স্পেশাল টিম গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-১৮ এর এম/১৫ ব্লকের মরাপাহাড়ের নিচে বিশেষ অভিযান পরিচালনা করে।

এপিবিএনের সূত্র জানায়, অজ্ঞাত সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসীরা সেখানে অস্ত্রসহ অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি এবং তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র ও আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এপিবিএন।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer