ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/১০/২০২৫ ৯:১৪ পিএম , আপডেট: ১২/১০/২০২৫ ৯:১৬ পিএম

কক্সবাজার আদালতে নজিরবিহীন চুরির ঘটনা ঘটেছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদের খাস খামরা (চেম্বার) থেকে তাঁর দুটি মোবাইল ফোন, মানিব্যাগ এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়েছে।

ঘটনাটি ঘটেছে রোববার, ১২ অক্টোবর, দুপুর ১২টা ৪০ মিনিট থেকে ১টার মধ্যে।

এই ঘটনায় বিচারকের পক্ষে আদালতের বেঞ্চ সহকারী সাইদুল ইসলাম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, বিচারক আদালত পরিচালনার সময় খাস খামরায় রাখা ব্যাগ থেকে দুটি মোবাইল ফোন অজ্ঞাত চোর চুরি করে নিয়েছে। এছাড়া মানিব্যাগের মধ্যে থাকা এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং বিচারকের গুরুত্বপূর্ণ সরকারি কাগজপত্রও হাতিয়ে নিয়েছে।

চুরি হওয়া মোবাইলের মধ্যে একটি আইফোন ১৪, অপরটি ভিভো-১২। চুরিকৃত মোবাইলের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ ৪০ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ও মামলার বাদী সাইদুল ইসলাম। তিনি বলেন, “আদালত চলাকালীন সময়ে বিচারক নিয়মিতভাবে মোবাইল ও মানিব্যাগ খাস খামরায় রাখেন। রোববারও একই নিয়ম অনুসরণ করেছিলেন। স্যার যখন এজলাসে ওঠেন, সেই সময় সুযোগ নিয়ে কৌশলে অজ্ঞাত চোর খাস খামরায় প্রবেশ করে দুটি মোবাইল ও মানিব্যাগ নিয়ে যায়। এটি আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক ঘটনা।”

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোঃ ফারুখ হোসেন জানান, “জজ স্যারের মোবাইল ও মানিব্যাগ চুরির ঘটনায় মামলার রুজু করা হয়েছে। চুরি হওয়া মোবাইল উদ্ধারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।”

প্রসঙ্গত, কক্সবাজারে দিন দিন চুরি ও ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। শেষ পর্যন্ত আদালতের খাস খামরাতেও চোর ঢুকে পড়ায় এই ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে। সুত্র, টেলিগ্রামনিউজ

পাঠকের মতামত

বাবার শেষ ইচ্ছা পূরণে প্রতিবন্ধী ছেলের রাজকীয় বিয়ে, উপহার পেলেন কোটি টাকার বাড়ি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক ব্যতিক্রমী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শারীরিক প্রতিবন্ধী ...

মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক ও শতাধিক ফাঁদ

কক্সবাজারের উখিয়ার জীববৈচিত্র্যসমৃদ্ধ মাছকারিয়া বিলে পাখি শিকারিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। সোমবার (১৬ নভেম্বর) ...

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর বনবিভাগের বড় অভিযান, ধ্বংস ৫ হাজার কৃত্রিম বক

অতিথি পাখি শিকার, ফাঁদে আটকে বিক্রি হচ্ছে হাটবাজারে—উখিয়ার এমন চিত্র নিয়ে উখিয়া নিউজ ডটকমে সংবাদ ...

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষএগারো দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ গেল শফিকের

একই এলাকার বাসিন্দা। প্রতিদিন দেখা-সাক্ষাৎ, একসঙ্গে আড্ডা, চলাফেরা-সম্পর্কও ছিল পরিচিতির। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিমের কয়েকটি পাড়ার কিশোর-যুবক ...