ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৯/২০২৫ ১০:১২ এএম

কক্সবাজারের টেকনাফ ২৬নং নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে অবৈধভাবে রাস্তার ওপর গড়ে উঠা ৪০টি দোকানপাট উচ্ছেদে করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে ২৬ নং নয়া পাড়া রেজিস্টার রোহিঙ্গা ক্যাম্পে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযানের বিষয়ে ক্যাম্প-ইন-চার্জ (যুগ্মসচিব) আবদুল হান্নান বলেন, ক্যাম্পের নিরাপত্তা পরিস্থিতি বিভিন্ন অপরাধ মূলক অভিযানকালে ক্যাম্পের রাস্তার উপর গড়ে উঠা অবৈধ দোকানপাট বাঁধা হয়ে দাড়িঁয়েছে। বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে আমরা এপিবিএনের সহতায় ক্যাম্পের বিভিন্ন জায়গায় রাস্তার উপর গড়ে উঠা অবৈধ ৪০টি দোকানপাট উচ্ছেদ করা হয়।

এছাড়া অটোরিকশা ও সিএনজির নিয়ন্ত্রণহীন চলাচল সহ রেশনপণ্য অবৈধ কেনাবেচা বন্ধে আমরা কাজ করছি। পাশাপাশি ক্যাম্পের কাঁটাতারের মেরামতের কাজ করছি । ক্যাম্পে অপরাধ রোধে আমরা এক সাথে কাজ করছি।

এই অভিযানে নেতৃত্ব দেন ক্যাম্প-২৬ এর নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পের ক্যাম্প-ইন-চার্জ (যুগ্মসচিব) আবদুল হান্নান। এসময় উপস্থিল ছিলেন টেকনাফ নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. হাসান হাফিজুর রহমান প্রমুখ।

এ বিষয়ে ১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার বলেন, ক্যাম্পে উচ্ছেদ অভিযানে আমরা সিআইসিকে সহতায় করেছি। পাশাপাশি ক্যাম্পে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে আমরা কাজ করে যাচ্ছি।

পাঠকের মতামত

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...