ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/০৯/২০২৫ ১১:০৩ এএম

কক্সবাজারের টেকনাফে চাকরির প্রলোভনে ডেকে এনে অপহরণ ও হত্যার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে সুইচ গিয়ার চাকু, লাঠি, লোহার রড, ব্যাটারি চালিত অটোরিকশা এবং নিহত ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- মো. ইয়াছিন ওরফে সাইফুল (৩২), মো. ইয়াছিন ওরফে কালু (১৮) ও সাহাব উদ্দিন (৩১)।

তিনি জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ অপহরণ চক্র সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন অ্যাপসের মাধ্যমে বিদেশে পাঠানো কিংবা খামারে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সহজ-সরল যুবকদের অপহরণ করে আসছিল। এরই ধারাবাহিকতায় রাঙামাটির সুজন চাকমাকে চাকরির প্রলোভনে টেকনাফে ডেকে আনে চক্রটি। গত ৩০ আগস্ট সকালে শাপলা চত্বর থেকে তাকে অটোরিকশায় করে নিয়ে যায় অপহরণকারীরা। পরে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। নির্যাতনে তার শারীরিক অবস্থা গুরুতর হলে ৩১ আগস্ট রাতে তাকে মুমূর্ষু অবস্থায় শাপলা চত্বরে ফেলে পালিয়ে যায় অপহরণকারীরা। পরদিন ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুজন চাকমা।

এ ঘটনায় টেকনাফ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। পরে র‌্যাব-১৫ এর গোয়েন্দা তৎপরতায় টেকনাফের নতুন পল্লান পাড়া থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণচক্রের সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। র‌্যাব জানায়, এ চক্রের মূল হোতা আয়াত উল্লাহ এখনো পলাতক।

পাঠকের মতামত

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...