প্রকাশিত: ০২/০১/২০১৭ ২:২৬ পিএম

নি উ জ ডে স্ক::
রামুর মিঠাছড়ির পানেরছড়ায় ঢালায় সিএনজি ও বাসের সংঘর্ষে এক মহিলা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন উখিয়া উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরীর পিতা কামাল উদ্দীনসহ পাঁচজন। সোমবার বেলা পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মহিলা উখিয়ার উপজেলার বাসিন্দা জানা গেলেও বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। অন্যান্য আহতদেরও পরিচয় জানা যায়নি।
মুজিব নামে প্রত্যক্ষদর্শী জানান, উখিয়ার কোটবাজার থেকে একটি সিএনজি অটোরিক্স যোগে ভাইসচেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরীর পিতা অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক কামাল উদ্দীনসহ পাঁচ যাত্রী কক্সবাজারের দিকে আসছিলেন। পথিমধ্যে পানেরছড়ায় ঢালায় টেকনাফমুখী নাফ স্পেশালের একটি বাসের সাথে ওই সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন ওই মহিলা। আহত হন সিএনজির ড্রাইভার ও চার যাত্রী। ধুমড়ে-মুচড়ে যায় সিএনজিটি। তবে নাফ স্পেশাল বাসের সব যাত্রী অক্ষত রয়েছে।
উখিয়া উপজেলার পরিষদের চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী জানান, নিহত মহিলার মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে।

সুত্র:: সি বি এন

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত

রাজধানীর কুর্মিটোলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের একটি টহল গাড়ি লক্ষ্য করে ককটেল ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...