ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০২/২০২৩ ৮:০১ এএম , আপডেট: ০৫/০২/২০২৩ ৮:০১ এএম

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার। শ্রীলঙ্কার স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে শনিবার (৪ ফেব্রুয়ারি) বৈঠকে বসেন তারা।

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের কূটনীতিক কামার আব্বাস শনিবার এ বৈঠকের ছবি পোস্ট করেন। এতে তিনি লেখেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও দ্বিপাক্ষিক সহযোগিতাসহ দুই দেশের অর্থনীতি ও বাণিজ্য পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

শনিবার বিকেলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালুচও বৈঠকের তথ্য জানিয়ে টুইট করেছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিকেল পর্যন্ত এ কে আব্দুল মোমেনের কলম্বো সফর নিয়ে বেশ কয়েকটি টুইট করেছে। সেখানে হিনা রাব্বানির সঙ্গে সাক্ষাতের বিষয়ে কোনো টুইট দেখা যায়নি।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন কলম্বো সফর করছেন। শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে শুক্রবার কলম্বো যান তিনি।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer