উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬/১০/২০২২ ৩:১৬ পিএম , আপডেট: ০৬/১০/২০২২ ৩:১৭ পিএম

থাইল্যান্ডের একটি ডে কেয়ার সেন্টারে (শিশু দিবাযত্ন কেন্দ্র) সাবেক এক পুলিশ কর্মকর্তার এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। এরমধ্যে ২৩ শিশু রয়েছে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে থাইল্যান্ডের উত্তর-পূর্বে নং বুয়া লাম্পুতে হামলা চালান বন্দুকধারী।

নিহতদের মধ্যে প্রাপ্তবয়স্কও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। হামলাকারী সেন্টারে ছুরি ও বন্দুক নিয়ে হামলা চালায়। থাই মিডিয়াগুলো বলছে, এ ঘটনার পর বন্দুকধারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে, সে নিজ বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তার উদ্দেশ্য কী ছিল জানা যায়নি।

জেলা কর্মকর্তা জিদাপা বুনসোম বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বন্দুকধারী যখন দুপুরের খাবারের সময় কেন্দ্রে ঢুকে তখন ৩০ জন শিশু ছিল।

পুলিশ বলছে, হামলাকারীকে শেষবার ব্যাংককে একটি সাদা টয়োটা পিকআপ ট্রাক চালাতে দেখা গেছে। বিভিন্ন সূত্রে বিবিসি জানিয়েছে, হামলাকারী সাবেক এই পুলিশ কর্মকর্তা মাদক সংক্রান্ত ঘটনায় গত বছরে বরখাস্ত হন।

থাইল্যান্ডে ডে কেয়ার সেন্টারে গুলি, শিশুসহ নিহত ৩৪
বুয়া লামফু প্রদেশের একজন সিনিয়র পুলিশ কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে ২৩ শিশু রয়েছে।

থাইল্যান্ডে বন্দুক হামলার ঘটনা বিরল। এর আগে, ২০২০ সালে এক সেনার গুলিতে ২১ জন নিহত হন।

সূত্র: বিবিসি, ওয়াশিংটন পোস্ট

পাঠকের মতামত

 

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...