প্রকাশিত: ১৮/০৬/২০২২ ৭:২৪ এএম , আপডেট: ১৮/০৬/২০২২ ৭:৩৫ এএম

চট্টগ্রামের লোহাগাড়ায় বাসচাপায় মারুফুল ইসলাম (২৫) নামে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে কর্মস্থল চট্টগ্রাম শহরে ফিরছিলেন তিনি।

শুক্রবার (১৭ জুন ২০২২) রাত সাড়ে ৯টায় চুনতি ইউনিয়নের চুনতি বাজার সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য মারুফুল ইসলাম কক্সবাজারের চকরিয়ার উত্তর হারবাগ ইউনিয়নের নয়াবাজার এলাকার সাংবাদিক সিদ্দিক আহম্মেদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান,চট্টগ্রামগামী যাত্রীবাহী হানিফ পরিবহন যার নং (ঢাকা-মেট্টো ব-০২ -৬৩২) মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়।ঘটনাস্থলেই আরোহী নিহত হয়। হানিফ পরিবহনটি পালিয়ে গেলেও স্থানীয়দের হাতে রিয়াদ নামের ওই গাড়ির হেলফার আটক হয়।

বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান টিটিএনকে বলেন, চকরিয়া থেকে মোটরসাইকেল নিয়ে কর্মস্থল চট্টগ্রাম শহরে ফিরছিলেন তিনি। রাত সাড়ে ৯টায় চুনতি বাজারে পৌঁছালে চট্টগ্রাম থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। দুর্ঘটনার পর চালক বাসটি নিয়ে পালিয়ে যান।

মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...