
বার্তা পরিবেশক::

জালনোট চেনার পদ্ধতি ও আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে উখিয়া , শিক্ষক, মুক্তিযুদ্ধা, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা, অন্যান্য ব্যক্তিদের অংশগ্রহণে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উখিয়া সরকারি উচ্চবিদ্যালয় হল রুমে সোনালী ব্যাংক লিমিটেড উখিয়া শাখার সার্বিক ব্যবস্থাপনায় ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সজীব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ একরামুল হক,সভাপতি,উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী সমিতি, অতিথি ছিলেন অফিসার ইনচার্জ প্রতিনিধি, বিশেষজ্ঞ (সেশন পরিচালক) করেন জনাব মোহাম্মদ সোহেল,উপব্যবস্থাপক বাংলাদেশ ব্যাংক,জনাব মোহাম্মদ বরকত উল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম প্রতিনিধি, উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক লিঃ এর ডিজিএম (ইনচার্জ) ওসমান গনি।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব বলেন “জাল নোটের সর্বোচ্চ শান্তি মৃত্যুদন্ড,উখিয়া-টেকনাফে জালনোটের ছড়াছড়ি বাংলাদেশের অন্যান্য স্থানের চেয়েও বেশী, ব্যবসায়ীদের যদি সচেতনতা বাড়ানো যায় তবে এ সমস্যার সমাধান করা যাবে।
অনুষ্ঠান সঞ্চালনায় করেন শাখার অফিসার সঞ্চয় বড়ুয়া ও অভ্যর্থনায় ছিলেন শাখার সিনিয়র অফিসার মোঃ আলী হোসাইন সুমন,উদ্বোধনী বক্তব্য রাখেন শাখার নুরুল বাশার, প্রিন্সিপাল অফিসার এবং সার্বিক তত্বাবধানে ছিলেন শাখা ব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, সাংবাদিক, মুক্তিযুদ্ধা, শিক্ষক, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।।

পাঠকের মতামত