উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪/০৯/২০২৫ ১২:২৬ পিএম , আপডেট: ১৪/০৯/২০২৫ ১২:৩০ পিএম

কক্সবাজার শহরের উত্তরণ আবাসিক এলাকায় স্ত্রীকে ধর্ষণের প্রতিবাদ করায় রঞ্জন চাকমা (৩৮) নামের এক যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার করা হয়েছে ঘাতক বিরেল চাকমা (৩৫)কে। তিনি রাঙামাটির বাসিন্দা এবং উত্তরণ এলাকায় ভাড়া থাকতেন। নিহত রঞ্জন চাকমা-ও রাঙামাটির বাসিন্দা। জীবিকার তাগিদে তিনি স্ত্রীকে নিয়ে কক্সবাজারে এসে আনারস বিক্রি করতেন।


স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস ধরে বিরেলের বাসায় আশ্রয়ে ছিলেন রঞ্জন দম্পতি। শনিবার রাতে বিরেল, রঞ্জন ও তার স্ত্রী একসঙ্গে মদ্যপান করেন। একপর্যায়ে বিরেল পাশের কক্ষে রঞ্জনের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা চালান। স্ত্রী বিষয়টি স্বামীকে জানালে বিরেলের সঙ্গে রঞ্জনের তর্ক-বিতর্ক হয়। পরে ধারালো ছুরি দিয়ে রঞ্জনের গলা কেটে হত্যা করেন তিনি।

রক্তমাখা অবস্থায় ব্যাগ হাতে পালানোর সময় স্থানীয়রা বিরেলকে আটক করেন। পরে তারা রঞ্জনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। ঘটনাস্থলেই স্বামীর লাশ জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন নিহতের স্ত্রী।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস বলেন, ঘটনার সময় আসামি মদ্যপ ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন। ধর্ষণের আলামত থাকায় ভুক্তভোগী নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...