প্রকাশিত: ২৪/০৪/২০২১ ২:০৮ পিএম , আপডেট: ২৪/০৪/২০২১ ২:০৯ পিএম
ছবি/ প্রতীকী

পেকুয়া প্রতিনিধি::

ছবি/ প্রতীকী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বসতঘরে ঢুকে কুপিয়ে ও এলোপাতাড়ি গুলি চালিয়ে নেজাম উদ্দিন (৩৬) নামের এক যুবককে করেছে সন্ত্রাসীরা।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে পেকুয়া উপজেলায় বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত নেজাম উদ্দিন তিনি ওই এলাকার মৃত শব্বির আহমদের ছেলে।

নেজাম উদ্দিনের স্ত্রী শামিনা বেগম জানান, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে পূর্বশত্রুতার জের ধরে বারবাকিয়া ইউনিয়নের ইউপি সদস্য, বহু মামলার আসামি জাহাঙ্গীর আলম ওরফে বনের রাজা জাহাঙ্গীর, শফি আলম, জসিম, বেলালের নেতৃত্বে ১০/১২ জনের একদল লোক ঘরে ঢুকে তার স্বামীকে কুপিয়ে ও এলোপাতাড়ি গুলি করে গুরুতর জখম করে।

সন্ত্রাসীরা চলে যাওয়ার পরে এলাকাবাসীর সহায়তায় নেজাম উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পেকুয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

এলাকাবাসী জানায়, ওই এলাকার ইউপি সদস্য ডাকাতি, খুনসহ বহু মামলার আসামি জাহাঙ্গীর আলমের সঙ্গে একই এলাকার অটোরিকশাচালক রহিম দাতের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। নেজাম উদ্দিন রহিম দাতের ভাগনি জামাতা। কাঠ ব্যবসায়ী নেজাম উদ্দিন বিরোধের ঘটনায় রহিম দাতের পক্ষে থাকতেন বলেই ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর আলম প্রতিশোধ নিতে ঘটনাটি ঘটায়।

পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer