প্রকাশিত: ২৮/০২/২০২১ ৯:৪৬ এএম

ভারতের পশ্চিমবঙ্গের ডানকুনিতে ‘রথযাত্রা’র সূচনা করে মমতা ব্যানার্জিকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
তিনি বললেন, বাংলার (পশ্চিমবঙ্গ) মেয়ে নন মমতা, তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফুফু, আর রোহিঙ্গাদের খালা হন।
শনিবার ‘রথযাত্রা’ কর্মসূচির সূচনার পর মমতাকে নিয়ে শুভেন্দু অধিকারী এই মন্তব্য করেন। তার দাবি, ‘প্রত্যেকটি থানার পুলিশ, আইবি ও সিআইডি কর্মকর্তারা বিরোধীদের ফোনে আড়ি পাতছে। এই প্রশাসনের খোলনলচে পাল্টে ফেলতে হবে’।
এদিকে, পশ্চিমবঙ্গের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। নজিরবিহীনভাবে এবার ভোট ৮ দফায়। একাধিক জেলা, এমনকি কলকাতায় দুই দফায় ভোট হবে। নির্বাচন কমিশনের উদ্যোগকে ‘সাধুবাদ’ জানালেন শুভেন্দু অধিকারী।
তিনি বললেন, ‘পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ চলছে। প্রশাসন-পুলিশকে নির্লজ্জভাবে ব্যবহার করা হচ্ছে। তৃণমূল মানে এনামূল, এই মডেলকে ব্যবহার করা হচ্ছে। স্বচ্ছভাবে ভোট করানোর উদ্যোগ নিয়েছে কমিশন। তবে সতর্ক থাকতে হবে।
কমিশনের কাছে শুভেন্দুর দাবি, ‘নবান্নে নির্বাচনী সেল খোলা হয়েছে। মুখ্যসচিবের নেতৃত্বে এই সেল চালানো যাবে না। ম্যাম-ম্যাম করা লোকেদের নবান্নে বসিয়ে ইলেকশন করা যাবে না। প্রত্যেকটি থানার পুলিশ, আইবি ও সিআইডি কর্মকর্তারা বিরোধীদের ফোনে আড়ি পাতছে। এই প্রশাসনের খোলনলচে পাল্টে ফেলতে হবে। না হলে অবাধ ও শান্তিপূর্ণ ভোট হবে না।’
ডানকুনিতে বিজেপির যে ‘রথযাত্রা’ কর্মসূচির সূচনা করলেন শুভেন্দু অধিকারী, তার পাল্টা কর্মসূচি নিয়েছে তৃণমূলও। স্রেফ মোবাইল অ্যাপ নয়, ভোটের প্রচারের এবার ‘দিদির দূত’ হয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন তৃণমূলের শীর্ষ নেতারা।
সূত্র: জিনিউজ

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer